ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইয়াবা বিরোধী অভিযান: নোয়াখালীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড চট্টগ্রামে শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন নওগাঁয় শব্দদূষণ রোধে কঠোর ট্রাফিক পুলিশ: উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার অপসারণ ও মামলা ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল থেকে শুরু জোন কাপ যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাজশাহীতে বর্ণাঢ্য মিছিল শিশু নন্দিনী হত্যা: দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র, সন্ধান পেতে আকুতি পরিবারের রাজশাহীতে অটোরিকশা চালকদের দৌরাত্ম্য: জিম্মি যাত্রী, অসহায় প্রশাসন রাজশাহী মেডিকেল ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ডাক: গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা

ইয়াবা বিরোধী অভিযান: নোয়াখালীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  • 4 শেয়ার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, বিশেষ প্রতিবেদক

 


নোয়াখালীর সদর, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবা সেবনের দায়ে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ ও ১৮ জুন জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন সেনবাগের মো. বাদশা ও ফখরুল ইসলাম রানা, সোনাইমুড়ীর কামাল উদ্দিন সুজন, বেগমগঞ্জের লিটন মিয়া, লক্ষ্মীপুর সদরের মো. শামীম হোসেন, রায়পুরের জোবায়ের ব্যাপারী এবং চন্দ্রগঞ্জের মোহন হোসেন। এর মধ্যে ১৭ জুন সেনবাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এবং সোনাইমুড়ীতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া ১৮ জুন সদর উপজেলার দত্তেরহাট-সোনাপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, মোসাদ্দেক হোসেন এবং মো. সেজান আহম্মেদ পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক সুব্রত সরকার শুভ। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের ধারাবাহিক অভিযান যুবসমাজকে রক্ষা ও অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ছাতককে ‘মডেল পৌরসভা’ গড়ার অঙ্গীকার এমপি মিলনের: আহত ছাত্রীকে আর্থিক সহায়তা ​সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ​ছাতক পৌরশহরকে একটি আধুনিক ও নিরাপদ মডেল পৌরসভায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বুধবার রাতে ছাতক উপজেলা বিএনপি কার্যালয়ে ‘নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ’ ও ছাতক বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মানবিকতার নজির স্থাপন করে তিনি ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক আহত ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নগদ দশ হাজার টাকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের হাতে তুলে দেন এবং ছাতক পৌরসভার প্রশাসককে ওই ছাত্রীর চিকিৎসায় আরও ২০ হাজার টাকা প্রদানের আহ্বান জানান। সভায় এমপি মিলন ছাতক পৌরসভাকে আধুনিকায়নে স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সেবার মান নিশ্চিত করতে এবং শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। সভায় ব্যবসায়ী ও নাগরিক নেতৃবৃন্দ তাদের প্রস্তাবনায় পৌরসভার ভেতরে লাইসেন্সধারী ৪০০টি অটোরিকশা চলাচল নিশ্চিত করা, ঢাকা রোডের বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা এবং ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতকের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপি নেতা তানিম আহমদ, ছাতক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু ও সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ব্যবসায়ী হাজি আজমল আম্বিয়া, সালেহ আহমদ, আমির জাহান, শমছু মিয়া, শংকর দাস, সামাজিক ব্যক্তিত্ব মাহবুব মিয়া, এবাদুর রহমান লিটন, ব্যবসায়ী কামাল হোসেন, মাহবুবুর রহমান রুবেল, রুনু ঘোষ, খয়ার আহমদ, নেছার আহমদ, রুমন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুনসহ স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪