ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইয়াবা বিরোধী অভিযান: নোয়াখালীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড চট্টগ্রামে শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন নওগাঁয় শব্দদূষণ রোধে কঠোর ট্রাফিক পুলিশ: উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার অপসারণ ও মামলা ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল থেকে শুরু জোন কাপ যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাজশাহীতে বর্ণাঢ্য মিছিল শিশু নন্দিনী হত্যা: দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র, সন্ধান পেতে আকুতি পরিবারের রাজশাহীতে অটোরিকশা চালকদের দৌরাত্ম্য: জিম্মি যাত্রী, অসহায় প্রশাসন রাজশাহী মেডিকেল ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ডাক: গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা

চট্টগ্রামে শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  • 6 শেয়ার

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি

 

 

​প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির চতুর্থ দফা সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর শিক্ষানন্দ স্কুলের হলরুমে সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়। এর আগে ১৭ জুন শুরু হওয়া এই কর্মশালায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। ব্র্যাকের প্রশিক্ষক বিন্তু বনিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, শিক্ষাক্ষেত্রে এর কার্যকর প্রয়োগ, বিভিন্ন ডিজিটাল টুলসের ব্যবহার এবং আধুনিক পাঠদান কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষাবিষয়ক সম্পাদক মিসেস মালেকা আনোয়ার মায়া, নির্বাহী সদস্য উম্মে সালমা, শিক্ষানন্দ স্কুলের প্রধান শিক্ষক আলেয়া বেগম এবং দি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জেবুন্নেছা বেগম। প্রধান অতিথির বক্তব্যে কাজী সরোয়ার খান মনজু বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত জ্ঞান ছাড়া মানসম্মত শিক্ষা কল্পনা করা যায় না। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং শিক্ষকদের দক্ষ করে তোলার মাধ্যমেই শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি গ্রহণ এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ছাতককে ‘মডেল পৌরসভা’ গড়ার অঙ্গীকার এমপি মিলনের: আহত ছাত্রীকে আর্থিক সহায়তা ​সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ​ছাতক পৌরশহরকে একটি আধুনিক ও নিরাপদ মডেল পৌরসভায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বুধবার রাতে ছাতক উপজেলা বিএনপি কার্যালয়ে ‘নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ’ ও ছাতক বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মানবিকতার নজির স্থাপন করে তিনি ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক আহত ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নগদ দশ হাজার টাকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের হাতে তুলে দেন এবং ছাতক পৌরসভার প্রশাসককে ওই ছাত্রীর চিকিৎসায় আরও ২০ হাজার টাকা প্রদানের আহ্বান জানান। সভায় এমপি মিলন ছাতক পৌরসভাকে আধুনিকায়নে স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সেবার মান নিশ্চিত করতে এবং শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। সভায় ব্যবসায়ী ও নাগরিক নেতৃবৃন্দ তাদের প্রস্তাবনায় পৌরসভার ভেতরে লাইসেন্সধারী ৪০০টি অটোরিকশা চলাচল নিশ্চিত করা, ঢাকা রোডের বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা এবং ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতকের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপি নেতা তানিম আহমদ, ছাতক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু ও সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ব্যবসায়ী হাজি আজমল আম্বিয়া, সালেহ আহমদ, আমির জাহান, শমছু মিয়া, শংকর দাস, সামাজিক ব্যক্তিত্ব মাহবুব মিয়া, এবাদুর রহমান লিটন, ব্যবসায়ী কামাল হোসেন, মাহবুবুর রহমান রুবেল, রুনু ঘোষ, খয়ার আহমদ, নেছার আহমদ, রুমন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুনসহ স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪