ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাদা ইয়াবা বিরোধী অভিযান: নোয়াখালীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড

রায়গঞ্জে মিশু গাড়ি ও সিএনজির সংঘর্ষ, আহত ২

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • 16 শেয়ার

রায়গঞ্জ -সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- মো: সিমান্ত তালুকদার

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের আড়তের সামনে একটি মিশু গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন এবং সিএনজিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর মিশু গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আহতদের মধ্যে আব্দুল লতিফ (৩৪) নামে একজন মিশু গাড়িতে অবস্থান করছিলেন। অপর আহত ব্যক্তি সিএনজি চালক তসলিম, যার বাড়ি বগুড়া জেলায়। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় সিএনজিটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সিএনজিটি বর্তমানে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় রাখা হয়েছে।

সিএনজিটিতে যাত্রী ছিলেন একজন। তার কোনো আঘাত না লাগায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

সিএনজিটি সিরাজগঞ্জের দিক থেকে আসছিল। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় স্থানীয়রা দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং পালিয়ে যাওয়া মিশু গাড়িটিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪