রায়গঞ্জে মিশু গাড়ি ও সিএনজির সংঘর্ষ, আহত ২

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৬, ২০২৬

রায়গঞ্জে মিশু গাড়ি ও সিএনজির সংঘর্ষ, আহত ২রায়গঞ্জ -সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- মো: সিমান্ত তালুকদার     সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের আড়তের সামনে একটি মিশু গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন এবং সিএনজিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর মিশু গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আহতদের মধ্যে আব্দুল লতিফ (৩৪) নামে একজন মিশু গাড়িতে অবস্থান করছিলেন। অপর আহত ব্যক্তি সিএনজি চালক তসলিম, যার বাড়ি বগুড়া জেলায়। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় সিএনজিটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সিএনজিটি বর্তমানে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় রাখা হয়েছে। সিএনজিটিতে যাত্রী ছিলেন একজন। তার কোনো আঘাত না লাগায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। সিএনজিটি সিরাজগঞ্জের দিক থেকে আসছিল। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় স্থানীয়রা দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং পালিয়ে যাওয়া মিশু গাড়িটিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।