ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, জুন ১৫, ২০২৬
  • 20 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

​চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় মৃধাপাড়ার বায়তুর রহমান জামে মসজিদের দীর্ঘদিনের আস্থার প্রতীক, মুয়াজ্জিন রমজান আলী ৫০ বছরের নিরলস খেদমত শেষে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছেন। ১৯৭৬ সালে এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে যোগদানের পর থেকে অর্ধশত বছর ধরে তিনি নিয়মিত আজান দেওয়া, মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মুসল্লিদের নামাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যে অবিচল নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা এলাকাবাসীর মাঝে এক দৃষ্টান্ত হয়ে থাকবে। বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে তিনি কর্মজীবন থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিলে মসজিদ কমিটি ও মুসল্লিরা তাকে আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। গত শুক্রবার রাতে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদের খেদমতে তার দীর্ঘ পথচলার স্বীকৃতিস্বরূপ মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী মুয়াজ্জিন রমজান আলী আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “দীর্ঘ এতোগুলো বছর আমি এই মসজিদের খেদমতে ছিলাম। আজ বিদায়বেলায় এলাকাবাসী ও কমিটির সদস্যদের প্রতি আমি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কোনো কথায় বা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।” শারীরিক অসুস্থতার কারণে কর্মজীবন থেকে সরে দাঁড়াতে হলেও তার দীর্ঘ কর্মজীবনের প্রতি এলাকাবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে বিদায়ী সংবর্ধনা জানান হাফেজ মাওলানা ইব্রাহীম (মুহতামিম), টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুর রহমান, নিউমার্কেট ও শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ বাশির আল হাদি, পাঠানপাড়ার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আমানুল্লাহ, মসজিদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী, সহকারী সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ নাবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪