ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজস্থলীতে বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু গ্রেফতার চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 3 শেয়ার

তানোর (রাজশাহী) প্রতিনিধি: মো. সুমন চৌধুরী

 

​রাজশাহীর তানোর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম সবুজ, যিনি উপজেলার কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমজান আলীর ভাই মৃত ইসমাইল হোসেনের ছেলে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ অভিযুক্ত সবুজকে গ্রেফতার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই তানোর থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্ত সবুজকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে এবং এলাকাবাসী অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে তানোর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪