ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজস্থলীতে বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু গ্রেফতার চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত

অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 36 শেয়ার

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার;


‎নাটোরে ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে এই স্লোগানকে সামনে রেখে এক বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুন, রবিবার সকাল ১১টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী চৌধুরী মোঃ আলীউর রহমান (সাব্বির)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।

‎এছাড়াও উক্ত আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ এলাকার ছোটখাটো বিরোধ ও মামলা-মোকাদ্দমা স্থানীয়ভাবে, অল্প সময়ে এবং নামমাত্র খরচে নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সাধারণ মানুষ যাতে আইনি জটিলতা ও হয়রানি ছাড়াই সঠিক বিচার পেতে পারেন, সে বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪