September 22, 2026, 6:06 pm
শিরোনাম:
সুযোগ পেলে সেবক হবো ৬ নং মানকোন ইউনিয়নে মেম্বার পদে মাহবুব হাসান নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক  ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা ১৮ মাস পর ঝিনাইদহে অপহৃত কিশোরী নিঝুম হত্যার রহস্য উন্মোচন, আদালতে জিমের স্বীকারোক্তি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

২নং গোলাপগঞ্জ ইউপিতে নতুন সমীকরণ, নির্বাচনী মাঠে সরব মওদুদ হোসেন চৌধুরী সুমন

Reporter Name

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মওদুদ হোসেন চৌধুরী সুমন। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নিবিড় জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

​গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে দৈনিক মুক্তি সমাচার-কে জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ২নং গোলাপগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য।

​দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকা এ তরুণ সমাজসেবী বলেন, ​”আমি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য ও নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য করতে প্রত্যয়ী। ইনশাআল্লাহ, জনগণ সুযোগ দিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলব।”

​নির্বাচনী মাঠ প্রস্তুত করতে মওদুদ হোসেন চৌধুরী সুমন নিয়মিত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি তার আগামী দিনের পরিকল্পনা ও ভিশন তুলে ধরে সবার সহযোগিতা কামনা করছেন।

​বিএনপির ‘ক্লিন ইমেজের’ এই নেতা দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বলেন, “ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

​এদিকে স্থানীয় সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় মওদুদ হোসেন চৌধুরী সুমনের দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা রয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে তার এই আনুষ্ঠানিক ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।



ফেসবুকে আমরা