ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

নিখোঁজের একদিন পর ভ্যান চালককে মরদেহ ঝোঁপ থেকে উদ্ধার

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
  • 73 শেয়ার

মোঃ জাহাঙ্গীর আলম ঈশ্বরদী পাবনা প্রতিনিধি

 

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পরই বাড়ির পাশের ঝোঁপ থেকে ইমান আলী প্রামানিক (৫৭) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(১৫ অক্টোবর)সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়াস্থ পাবনা সুগার মিলস সংলগ্ন ঝোঁপ থেকে পা, হাত বাধা ও মুখসহ মাথায় কাপড় মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমান আলী দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামানিকের ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তাঁর বাবা পেশায় ভ্যান চালক। রাতে ভ্যান চালাতেন। সকালে বাড়িতে ফিরতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার, ১৪ অক্টোবর রাতে মোটর চালিত ভ্যান (স্থানীয় নাম চুঁইভ্যান) নিয়ে ভাড়া টানার জন্য বাড়ি থেকে বের হন। পরের দিন সকালে বাড়িতে না আসায় তার মোবাইল ফোনে বারবার রিং দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় থানায় সাধারন ডায়েরি দায়ের করা হয়। এরপর লোকমুখে মরদেহ বাড়ির পাশে সুগার মিল সংলগ্ন ঝেঁপের মধ্যে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ সনাক্ত করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করতেই চালককে হত্যা করে ঝোপের আড়ালে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪