ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

জামায়াতের যুব সম্মেলন আনুষ্ঠিত হল যশোরের ঝিকরগাছা উপজেলায়।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
  • 113 শেয়ার

মো:সাদ্দাম হোসেন ইকবাল

যশোর জেলা প্রতিনিধি:

 

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫সেপ্টেম্বর (সোমবার) বিকালে লাউজানী কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা যুব জমায়েতের সভাপতি আবিদুর রহমান।

যুব জামায়াতের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।

যুবকদের মাধ্যমে ইসলামের পক্ষে কাজ করার বিশাল সুযোগ এসেছে। আমরা মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা শুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান,ঝিকরগাছা ইউনিয়ন আমির মাওলানা ইমদাদুল হক।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন,সাধারণ মানুষ চাঁদাবাজি টেন্ডারবাজি দেখতে চায় না, জুলুম নির্যাতন দেখতে চায় না। যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না।

এসময় বক্তব্য রাখেন,বাঁকড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুল আহাদ,হাজিবাগ ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আল আমিন , উপজেলা যুব বিভাগের টিম সদস্য ফিরোজ শাহ, জহিরুল ইসলাম উপজেলা যুব জামায়াতের টিম সহকারী, তরিকুল ইসলাম, বিল্লাল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি, সেক্রেটারি সহ অতিথিবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪