জাতীয় নাগরিক পার্টি ডিপ্লোমা প্রকৌশল উইং-এর বিবৃতগত ২৭শে আগস্ট দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রকৌশলী ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের উপর পুলিশ বাহিনী যে বর্বরোচিত হামলা চালিয়েছে, জাতীয় নাগরিক পার্টি ডিপ্লোমা প্রকৌশল উইং তার তীব্র নিন্দা জানাচ্ছে। বিশেষ করে ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর পুলিশ লাঠিচার্জ চালিয়ে ২৪ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনা আমরা গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যাখ্যান করছি। এ ধরনের অমানবিক দমন-পীড়ন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও নাগরিক অধিকারের জন্য হুমকি স্বরূপ।
আমরা একইসাথে এটিও স্পষ্ট করতে চাই যে, এই অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি প্রকৌশল উইং যে আবেগতাড়িত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তা স্বাভাবিক বলেই মনে করি। কারণ, গণমানুষের অধিকার রক্ষায় ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ একটি ন্যায্য গণতান্ত্রিক অধিকার।
তবে জাতীয় নাগরিক পার্টি ডিপ্লোমা প্রকৌশল উইং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দেশের প্রকৌশল ও ডিপ্লোমা প্রকৌশল সেক্টরে চলমান দ্বন্দ্ব ও বিভেদগুলোর স্থায়ী সমাধান রক্তপাত বা সংঘর্ষ নয়, বরং মুক্ত আলোচনা ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে সম্ভব। তাই আমরা জাতীয় নাগরিক পার্টি প্রকৌশল উইং-কে আহ্বান জানাচ্ছি—দেশের প্রকৌশল খাতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে একটি ওপেন ডিবেট আয়োজনের জন্য।
আমরা বিশ্বাস করি, আলোচনার টেবিলে বসেই সকল ভেদাভেদ ভুলে একটি টেকসই সমাধান বের করা সম্ভব, যা প্রকৌশলী সমাজকে ঐক্যবদ্ধ করবে এবং দেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
সুরক্ষিত থাকুক আমাদের সবার অধিকার।
ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব চলমান।
ইঞ্জি. মোঃ সালাউদ্দিন
যুগ্ম সমন্বয়ক
জাতীয় নাগরিক পার্টি
ডিপ্লোমা প্রকৌশল উইং