আব্দুর রশিদ,ডোমার (নীলফামারী)প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ এর সাথে একাত্মতা পোষণ করে ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ডোমারের সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে শহরের বাটার মোড়ে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ,বিভিন্ন স্লোগান ও প্লে-কার্ড প্রদর্শন করে সর্বস্তরের মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে গুলি ও বোমা বর্ষণ করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বিশ্ব সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনের পক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। তারা বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক মহলকে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও কঠোর ভূমিকা গ্রহণসহ , ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানায়। এছাড়াও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন।