ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল প্রেস সোসাইটির নাজিরপুর উপজেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোঃ সিরাজুল ইসলামের নিয়োগ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ২৩, ২০২৫
  • 67 শেয়ার

এস এম লিংকন – নাজিরপুর উপজেলা প্রতিনিধি:

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর নাজিরপুর উপজেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন মোঃ সিরাজুল ইসলাম। শননিবার (তারিখ – ২২-০৩-২০২৪ইং) আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সিরাজুল ইসলামকে পরিচয়পত্র পড়িয়ে দেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক মোঃ নাঈম মোল্লা, নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক এস এম লিংকন এবং কার্যকরী সদস্য মোঃ সাইফুল ইসলাম।

নিয়োগ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মোঃ সিরাজুল ইসলাম বলেন, “আমি কৃতজ্ঞ ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুবুল ইসলাম এবং সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারের প্রতি। এই পদ আমাকে মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।”

উল্লেখ্য, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা হিসেবে দেশে তথ্য অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে নাজিরপুর উপজেলায় সংস্থার কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪