ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৫ মার্চ, ২৫ ইং জয়পুরহাটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১৫, ২০২৫
  • 74 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার নেঙ্গাপীর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ভাদসা ইউনিয়নের ১/২ নাম্বার ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজন এ মাহফিল হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদসা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সার্জেন্ট ফরিদ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্যানেল চেয়ারম্যান শাহ আলমসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দলীয় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রেজা। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪