ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ

ব- দ্বীপ বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা, মতবিনিময় ও বৃক্ষ রোপন

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
  • 216 শেয়ার

স্টাফ রিপোর্টার: অঞ্জনা চৌধুরী । 

 

 

অনলাইন নিউজপোর্টাল ব-দ্বীপ বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক একেএম ফজলুল হক মনোয়ার। সহ সম্পাদক জুলফিকার আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক আবদুল জলিল। অন্যদের মধ্যে সম্পাদক মণ্ডলীর সদস্য শরীফুল ইসলাম রাজু, বার্তা সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নাবিউর রহমান চয়ন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কাজিপুরের মুনলাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমান ও শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এবং সাংবাদিকতায় মহিউদ্দিন রনি, মুফতি শামীম আহমেদ, হৃদয় রায়হান, মামুনুর রশিদ, আবু বক্কার ও আজিজুর রহমান মুন্না, কামরুজ্জামান লিটন, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া সাহিত্যে বিশেষ অবদান রাখায় ইলোরা সোমা ও রিয়াজুল হক সাগর এবং পরিবেশ রক্ষায় রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নাবিলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরে অনুভূতি ব্যক্ত করেন পাবনা প্রতিনিধি ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শামীম আহমেদ, সহ সম্পাদক এম এ রশিদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, ইফতেখার আলম ফরহাদ, দৈনিক আশার দিগন্তর’র সম্পাদক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, পত্রিকাটির সহ সম্পাদক শাহজাহান আলী, সাংবাদিক আব্দুর রহিম, গোলাম মোস্তফা, টিএম কামাল, আবু তৈয়ব সুজয়, কেএম আনোয়ার হোসেন, আশরাফুল আলম, প্রমুখ।

আলোচনা শেষে সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ঔষধি গাছ রোপন করা হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪