ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন ভিসি অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

রাজাপুরে সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • 108 শেয়ার

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সংবাদকর্মীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী ২০২৫ বিকেল ৫ ঘটিকায় রাজাপুর সদরের উপজেলা স‌ড়কে “চায়ের আড্ডা নামক ক্যাফে” ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইব্রাহিম আল হাদী, রাজাপুর শাখার সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ অনেকে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি হেদায়েতুল্লাহ ফয়েজী, যুব আন্দোলনের জেলা সভাপতি মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি বায়েজিদ হক ফরাজী, উপজেলা যুব আন্দোলন সভাপতি ইব্রাহিম খলিল, শ্রমিক আন্দোলন সভাপতি হুমায়ুন কবীর, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মফিজুর রহমানসহ রাজাপুর সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ম‌ঈনুল হক লিপু, সহ সভাপতি অহিদ সাইফুল, সহ সভাপতি লিনূ মাতুব্বর, সাংবাদিক জুয়েল, সোহেল, বুলবুল মল্লিক, রাব্বি, নবীন মাহমুদ, হাসিবুর রহমান ও সাজ্জাত বিশ্বাস।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর শাখার নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, ২৪ শের গনঅভ্যুত্থান সব থেকে বেশি ভূমিকা আমাদের, প্রায় ১৬ বছর পর মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দরা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪