October 5, 2026, 4:34 am
শিরোনাম:
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন পরবর্তী সোহার্দ্য সমাবেশ ও মিষ্টিমুখ অনুষ্ঠিত প্রয়াত নির্মল পালিতের স্মৃতিচারণ ও স্মরণসভা অনুষ্ঠিত নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় সপ্তাহব্যাপী পুলিশের অভিযান শুরু রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিসিএস কর্মকর্তাদের মাঠ সমীক্ষা: চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিদর্শনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রতিনিধিদল গুরুতর অসুস্থ তানভীরের আদালতে হাজিরা, অ্যাম্বুলেন্সে নেওয়া হলো বগুড়ায় গান-খেলায় হ্নীলায় সম্প্রীতির বার্তা টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার কাঠালিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে প্রচারণায় এগিয়ে মোঃ আনোয়ার হোসাইন সাগর
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

২১ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানার একটি চোরাচালান মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মামুন রশিদ (৪০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার আনু ফকির দোকান বাজার এলাকার বাসু দাশের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মামুন রশিদকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার ৭ নম্বর মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা এলাকার মৃত জাগির হোসেনের ছেলে।

মামলার নথি অনুযায়ী, পতেঙ্গা মডেল থানার চোরাচালান মামলায় আদালত মামুন রশিদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

এসআরবি-১৫-এর ভাষ্য, রায় ঘোষণার পর প্রায় ২১ বছর ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় পরিবর্তন করে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর মামুন রশিদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা