October 5, 2026, 4:35 am
শিরোনাম:
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন পরবর্তী সোহার্দ্য সমাবেশ ও মিষ্টিমুখ অনুষ্ঠিত প্রয়াত নির্মল পালিতের স্মৃতিচারণ ও স্মরণসভা অনুষ্ঠিত নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় সপ্তাহব্যাপী পুলিশের অভিযান শুরু রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিসিএস কর্মকর্তাদের মাঠ সমীক্ষা: চুয়াডাঙ্গা জেলা পুলিশ পরিদর্শনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রতিনিধিদল গুরুতর অসুস্থ তানভীরের আদালতে হাজিরা, অ্যাম্বুলেন্সে নেওয়া হলো বগুড়ায় গান-খেলায় হ্নীলায় সম্প্রীতির বার্তা টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার কাঠালিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে প্রচারণায় এগিয়ে মোঃ আনোয়ার হোসাইন সাগর
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন পরবর্তী সোহার্দ্য সমাবেশ ও মিষ্টিমুখ অনুষ্ঠিত

Reporter Name

 

হাফিজুল ইসলাম লস্করঃ

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৬ পরবর্তী সময়ে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও সাধারণ সদস্যদের নিয়ে এক অনন্য সৌহার্দ্য সমাবেশ ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

রবিবার (০৪/১০/২৬) রাত সাড়ে ৮টায় গোলাপগঞ্জ পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্সে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি ও ভবনদাতা এবং নির্বাচন কমিশনার আনোয়ার শাহজাহানের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

​অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্য, নবনির্বাচিত প্রতিনিধি, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও প্রেসক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ বিরাজ করে।

 

​অনুষ্ঠানের আয়োজক আনোয়ার শাহজাহান বলেন, “নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, কিন্তু সহকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য অটুট রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গোলাপগঞ্জ প্রেসক্লাবের ঐক্য ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

 

​উক্ত মিষ্টিমুখ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ খান, সহসভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা সম্পাদক সাকেল আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সালমান কাদির দিপু, তথ্যপ্রযুক্তি সম্পাদক সামিল হোসাইন, সংস্কৃতি সম্পাদক ফাহাদ হোসাইন এবং নির্বাহী সদস্য মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও এম আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

 

​নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী মাহফুজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমরান আহমদ, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী সাকিব আল মামুন, প্রচার সম্পাদক পদপ্রার্থী জালাল আহমদ চৌধুরী ও জাকির আহমদ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী রুবেল আহমদ তালুকদার, সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী রুহুল আমীন, এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী দী‌নেশ দেব নাথ ও আব্দুল্লাহ আহমদ।

 

​এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ। ক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, রতন মণি চন্দ, মো. আব্বাস উদ্দিন, মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, গোলাম দস্তগীর খান ছামিন, দেলোয়ার হোসেন মান্না, মনসুর হোসেন মুন্না, নজরুল ইসলাম ও কামরুল ইসলামসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং গোলাপগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে এক ব্যতিক্রমী ভূমিকা রাখে। লেখক ও গবেষক আনোয়ার শাহজানের এই অনন্য উদ্যোগ উপস্থিত সবার নিকট ভূয়সী প্রশংসা কুড়ায়।



ফেসবুকে আমরা