October 6, 2026, 6:01 am
শিরোনাম:
পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ নড়াইলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা নড়াইলের কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠিত হয় ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের উদাসিনতায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তা নির্মানে ঘাপলাবাজী ৪০ কোটি টাকার সড়ক নির্মানে খোয়ার বদলে দেওয়া হচ্ছে আস্ত ইট! নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের সোহামুনির নড়াইলর ভূমি দস্যু সুজা সিকদারে কবল থেকে খেলার মাঠ কে অবমুক্ত করার জন্য এলাকাবাসীর মানববন্ধন চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত কলেজ প্রভাষক ঝিনাইদহে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত দক্ষ ও জনবান্ধব পুলিশ গঠনে শতভাগ সততা ও পেশাদারিত্বের আহ্বান পুলিশ সুপারের হরিনাকুণ্ডুতে চাঞ্চল্য: বাউল সিদ্দিক ফকিরের স্ত্রীকে নিয়ে সচিনের চম্পট, এলাকায় তোলপাড় নওগাঁর পোরশায় ৫১ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গান-খেলায় হ্নীলায় সম্প্রীতির বার্তা

Reporter Name

 

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় বৈচিত্র্য, সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক মেলা। গান, খেলাধুলা, গল্প শেয়ারিং ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের মধ্য দিয়ে বাঙালি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক সংহতি জোরদারের উদ্যোগ নেওয়া হয়।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের নিচতলায় এ সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়।

‘Cultural Fair for Promoting Diversity and Peace’ শীর্ষক এ আয়োজনটি ‘Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar’ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করে সুজলা মহিলা সমিতি (Suzala Mahila Samiti)। এতে সহযোগিতা করে SHED ও ActionAid এবং অর্থায়নে ছিল ইউরোপীয় ইউনিয়ন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহেদুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য দেন নুরুল আমিন। এরপর রোহিঙ্গা সম্প্রদায়ের অংশগ্রহণে স্টোরি শেয়ারিং পর্ব অনুষ্ঠিত হয়। এতে হোস্ট ও রোহিঙ্গা হিসেবে বক্তব্য দেন ইরফাত ও বিবি জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজলা মহিলা সমিতির নির্বাহী পরিচালক সুমাইয়া কামাল। SHED-এর পক্ষ থেকে বক্তব্য দেন আসিফ তাইজুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি ওয়াচ গ্রুপের রাখাইন সম্প্রদায়ের সভাপতি মন্টিং অং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন।

সাংস্কৃতিক মেলার অংশ হিসেবে দুটি খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চেয়ার খেলা ও পলি পাশিং। খেলাধুলায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ী তিনজন নারী ও তিনজন পুরুষের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে কক্সবাজার থেকে আগত শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশি ও রোহিঙ্গা সম্প্রদায়ের বিভিন্ন গান পরিবেশন করা হয়। এতে মেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ ছাড়া মেলায় বাঙালি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্টল সাজানো হয়। এসব স্টলে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, পাকান পিঠা, নারকেলের পিঠা, নকশি পিঠা ও বিভিন্ন স্থানীয় মুখরোচক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান, ভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার সঙ্গে একে অপরকে পরিচিত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে স্থানীয় বাঙালি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সংহতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।



ফেসবুকে আমরা