October 7, 2026, 7:52 am
শিরোনাম:
দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, সাধারন সম্পাদক আদিলুর রহমান (আদিল)  সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বেলাবোতে সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা ডেঙ্গু সচেতনতা লিফলেট আমরা স্কুল,মসজিদ ও লোকালয়ে বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও শিক্ষা-সামগ্রী বিতরণ নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই পরাণের শান্তি ঝিনাইদহে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার স্বজনদের দাবী হত্যা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর পোরশায় ৫১ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ

Reporter Name

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় গ্রাম পুলিশের দাপ্তরিক কার্যক্রমে গতি আনতে ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ৫১ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি নির্দেশনা ও জনসচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের চলাচল সহজ ও সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাইসাইকেল পাওয়ার ফলে গ্রাম পুলিশ সদস্যরা দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব পালন করতে পারবেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আরও কার্যকর সেবা পৌঁছে দিতে সক্ষম হবেন।

উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাইসাইকেল তাঁদের কর্মক্ষেত্রে চলাচল সহজ করবে এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।



ফেসবুকে আমরা