হাফিজুল ইসলাম লস্করঃ
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৬ পরবর্তী সময়ে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও সাধারণ সদস্যদের নিয়ে এক অনন্য সৌহার্দ্য সমাবেশ ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (০৪/১০/২৬) রাত সাড়ে ৮টায় গোলাপগঞ্জ পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্সে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি ও ভবনদাতা এবং নির্বাচন কমিশনার আনোয়ার শাহজাহানের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্য, নবনির্বাচিত প্রতিনিধি, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও প্রেসক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানের আয়োজক আনোয়ার শাহজাহান বলেন, “নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, কিন্তু সহকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য অটুট রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গোলাপগঞ্জ প্রেসক্লাবের ঐক্য ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
উক্ত মিষ্টিমুখ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ খান, সহসভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা সম্পাদক সাকেল আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সালমান কাদির দিপু, তথ্যপ্রযুক্তি সম্পাদক সামিল হোসাইন, সংস্কৃতি সম্পাদক ফাহাদ হোসাইন এবং নির্বাহী সদস্য মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও এম আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী মাহফুজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমরান আহমদ, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী সাকিব আল মামুন, প্রচার সম্পাদক পদপ্রার্থী জালাল আহমদ চৌধুরী ও জাকির আহমদ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী রুবেল আহমদ তালুকদার, সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী রুহুল আমীন, এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী দীনেশ দেব নাথ ও আব্দুল্লাহ আহমদ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ। ক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, রতন মণি চন্দ, মো. আব্বাস উদ্দিন, মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, গোলাম দস্তগীর খান ছামিন, দেলোয়ার হোসেন মান্না, মনসুর হোসেন মুন্না, নজরুল ইসলাম ও কামরুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং গোলাপগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে এক ব্যতিক্রমী ভূমিকা রাখে। লেখক ও গবেষক আনোয়ার শাহজানের এই অনন্য উদ্যোগ উপস্থিত সবার নিকট ভূয়সী প্রশংসা কুড়ায়।