September 23, 2026, 9:54 am
শিরোনাম:
নড়াইলে সোহেল গ্রুপ ও আবেগ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ১১জন।  বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু    বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুর ছাতড়া গরুহাটি পাশ্ববর্তী একটি পুকুর থেকে মুহিদুল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার  কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলার ঘটনায় দুই কৃষি কর্মকর্তার বদলি ঝিনাইদহে জেলা কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময়: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সুশাসন নিশ্চিতের তাগিদ সাংবাদিক আব্দুর রব -কে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি  শ্রমিকদের আস্থাভাজন নেতা আলহাজ্ব আব্দুল গফুর: ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ার জোরালো গুঞ্জন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলার ঘটনায় দুই কৃষি কর্মকর্তার বদলি

Reporter Name

আব্দুস সামাদ রংপুর বিভাগীয় প্রতিনিধি।

 

কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির ঘটনায় দুইজন কৃষি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে কৃষকেরা বলছেন শুধু কৃষি কর্মকর্তার বদলি করাতে সৃষ্ট সমস্যার সমাধান হবে না। সৃষ্ট সমস্যার সমাধানের জন্য কৃষকের চাহিদামতো সারের সরবরাহ নিশ্চিত করতে হবে।

বদলিকৃত কৃষি কর্মকর্তারা হলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। তাকে বদলি করা হয়েছে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে। ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

আরেকজন হলেন ভুরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার। তাকে গত বৃহস্পতিবার বদলি করা হয়েছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে। ভুরুঙ্গামারী উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আদিতমারী উপজেলার কৃষি কর্মকর্তা ওমর ফারুক।

কৃষকেরা জানান, ভুরুঙ্গামারী উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার কৃষকদের বিরুদ্ধে মামলা করেছেন। গেল ৭ সেপ্টেম্বর উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গুনাইয়ের কুটি এলাকায় সার বিতরণে বিশৃঙ্খলা হওয়ায় কৃষকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কৃষি কর্মকর্তাকে মারধর করার অভিযোগ তুলে আব্দুল জব্বার ৮ সেপ্টেম্বর ভুরুঙ্গামারী থানায় মামলাটি করেন। মামলায় ১১জন কৃষকের নাম উল্লেখ ও ৫০-৬০জনকে অজ্ঞাত করে আসামী করা হয়েছে। দুইজন কৃষক গ্রেফতার হয়ে আটদিন জেল খেটেছেন। অনেক কৃষক গ্রেফতার আতংকে ঘরছাড়া রয়েছেন।

গুনাইয়ের কুটি এলাকার কৃষক খলিলুর রহমান (৬৫) বলেন ‘কৃষকের বিরুদ্ধে মামলাটি প্রত্যাহার করতে হবে। অনেক কৃষক ঘরছাড়া। কৃষকেরা আতংকে রয়েছেন। মামলা প্রত্যাহার না হলে আমরা ঠিকঠাকভাবে মাঠে কাজ করতে পারবো না।’ ‘কৃষি কর্মকর্তাদের বদলি করা হলেই সমস্যা শেষ হবে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা চাহিদামতো সার পাচ্ছি না। চাহিদামতো সারের সরবরাহ নিশ্চিত করতে হবে,’ তিনি বলেন।

কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘আমি এখন আদিতমারী উপজেলায়। মামলাটি পুলিশ দেখছে। এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।’

বুধবার সকালে কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন,’ আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি এখন ঝিনাইদহের পথে।’ কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।



ফেসবুকে আমরা