September 23, 2026, 10:37 am
শিরোনাম:
নড়াইলে সোহেল গ্রুপ ও আবেগ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ১১জন।  বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু    বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুর ছাতড়া গরুহাটি পাশ্ববর্তী একটি পুকুর থেকে মুহিদুল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার  কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলার ঘটনায় দুই কৃষি কর্মকর্তার বদলি ঝিনাইদহে জেলা কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময়: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সুশাসন নিশ্চিতের তাগিদ সাংবাদিক আব্দুর রব -কে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি  শ্রমিকদের আস্থাভাজন নেতা আলহাজ্ব আব্দুল গফুর: ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ার জোরালো গুঞ্জন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে সোহেল গ্রুপ ও আবেগ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ১১জন। 

Reporter Name

মোঃরাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি।

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবেদ আলী ও সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭.৩০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর নড়াইল জেলা জজ আদালতে কলাবাড়িয়া ইউনিয়নের পূর্বের একটি মারামারি মামলার আসামিরা হাজিরা দিতে গেলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হন। ওই ঘটনাকে কেন্দ্র এলাকা নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের সূত্রপাত হয়ে বুধবার সকালে আবেদ আলী ও সোহেল গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন।

সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে রাসেল নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসেন আলী জানান, খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।



ফেসবুকে আমরা