September 22, 2026, 5:45 pm
শিরোনাম:
সুযোগ পেলে সেবক হবো ৬ নং মানকোন ইউনিয়নে মেম্বার পদে মাহবুব হাসান নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক  ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা ১৮ মাস পর ঝিনাইদহে অপহৃত কিশোরী নিঝুম হত্যার রহস্য উন্মোচন, আদালতে জিমের স্বীকারোক্তি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

Reporter Name

মো: সিমান্ত তালুকদার

 

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে চত্বরে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ, খুন, গুম ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিষিদ্ধ আওয়ামী সংগঠনের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, ফলে সীমিত আয়ের মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়ে। তাই জনস্বার্থে জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করে দ্রুত কমানোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, দেশে মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ধর্ষণ, খুন, গুম ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের প্রতিটি ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয়, প্রভাব বা ক্ষমতার কারণে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো উল্লেখ করে বক্তারা বলেন, অপরাধী যে পক্ষেরই হোক, তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি বা সংগঠন যেন হয়রানির শিকার না হয়, সেটিও নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি আনম আয়াস,

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা,

কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান ফুয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহাসিন সারোয়ার, কেন্দ্রীয় সংগঠক হৃদয়, রাহাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস করা হবে না। জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।



ফেসবুকে আমরা