September 25, 2026, 7:02 am
শিরোনাম:
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে মাদক বিরোধী অভিযান আটক নারী সদস্য, পলাতক স্বামী।

Reporter Name

মোঃরাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি।

 

নড়াইলের সদর এলাকায় মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ ফাতেমা বেগম (৩০) নামে এক নারী কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পালিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পলাতক হোসেন আলী নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় ফাতেমা বেগমের দেহ তল্লাশি করে তাঁর ডান হাতে থাকা একটি নীল রঙের জিপারেরভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১২ গ্রাম। অধিদপ্তরের সরবরাহ করা ডিজিটাল স্কেলের মাধ্যমে মাদকদ্রব্যের ওজন পরিমাপ করা হয় এবং ঘটনাস্থলে জব্দতালিকা প্রস্তুত করা হয়। অধিদপ্তর সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তবে এ তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ ও ফাতেমা বেগমকে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন,২০১৮(সংশোধিত-২০২৬)-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর জন্য সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।পলাতক আসামি সৈয়দ হোসেন আলীকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।এলাকাবাসী বলেন এদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে আদালত যেন এদের কঠিন শাস্তি দেন এলাকার সর্বসাধারণের দাবি মাত্র।



ফেসবুকে আমরা