September 25, 2026, 10:00 am
শিরোনাম:
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? 

Reporter Name

মোঃ রানা , স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

 

ঝিনাইদহ পৌরসভা কি জনগণের টাকায় দক্ষ প্রকৌশলী নিয়োগ করছে, নাকি অদক্ষতার পরীক্ষাগার বানিয়েছে? বর্তমান ড্রেন নির্মাণের চিত্র দেখে এমন প্রশ্নই উঠছে।

 

রাস্তার তুলনায় অনেক নিচু করে ড্রেন নির্মাণের ফলে রাস্তার সমতলে থাকা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রবেশপথ নিচে পড়ে যাচ্ছে। আবার ড্রেনের ওপর টাইলস বসিয়ে ফুটপাত নির্মাণ হবে। তাহলে এসব প্রতিষ্ঠানে মানুষ প্রবেশ করবে কীভাবে এ প্রশ্নের উত্তর কি নকশা তৈরির সময় ইঞ্জিনিয়া ভেবেছেন?

 

তাহলে প্রশ্ন হলো-

দোকানে ঢুকতে বের হতে কি মানুষকে সিঁড়ি বেয়ে নামতে হবে? নাকি ভবিষ্যতে দোকান ও বাসাবাড়িতে যাওয়ার জন্য পৌরসভা ফুটপাতের ওপর অভারব্রিজ নির্মাণের প্রকল্প হাতে নেবে?

১৬ কোটির অধিক টাকার প্রকল্পের পরিকল্পনায় যদি মানুষের চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের বিষয়টিই বিবেচনায় না থাকে, তাহলে এই উন্নয়ন কার জন্য?

 

আরও চমকপ্রদ বিষয় হলো, কোথাও কোথাও ড্রেন নির্মাণ শেষ হওয়ার পর নাকি বোঝা গেছে ডিজাইন ঠিক হয়নি! এখন আবার নতুন করে ডিজাইন করে প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রশ্ন হচ্ছে-

ডিজাইন করার আগে কি জায়গাটি সরেজমিনে দেখা হয়নি? রাস্তার উচ্চতা, দোকানের প্রবেশপথ ও ভবিষ্যৎ ফুটপাতের উচ্চতা কি মাপা হয়নি? নাকি আগে নির্মাণ, পরে ভুল ধরা এটাই এখন পৌরসভার প্রকল্প বাস্তবায়নের নতুন পদ্ধতি?

 

ঝিনাইদহ পৌরসভার প্রকৌশলীর দক্ষতার সবচেয়ে বড় প্রমাণ যদি হয় এমন ড্রেনের ডিজাইন, তাহলে সত্যিই বলতে হয় এ দক্ষতার খেসারত কিন্তু প্রকৌশলীকে নয়, দিতে হবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের! উন্নয়ন মানে মানুষের ভোগান্তি বাড়ানো নয়। উন্নয়ন মানে এমন অবকাঠামো তৈরি করা, যা মানুষের জীবনকে সহজ করবে।



ফেসবুকে আমরা