September 22, 2026, 10:55 pm
শিরোনাম:
সুযোগ পেলে সেবক হবো ৬ নং মানকোন ইউনিয়নে মেম্বার পদে মাহবুব হাসান নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক  ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা ১৮ মাস পর ঝিনাইদহে অপহৃত কিশোরী নিঝুম হত্যার রহস্য উন্মোচন, আদালতে জিমের স্বীকারোক্তি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ,ঢাকা  তারিখ: ২৬ আগস্ট ২০২৬

 

সারাদেশে মানবন্ধন, পুলিশ-প্রশাসনকে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে

*ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও রাজপথে কঠোর আন্দোলনের*

প্রস্তুতি নিয়েছে

*বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম*।

 

সংগঠনের সভাপতি

*মোঃ কুতুব উদ্দিন*

এর এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে পুলিশকে “নিরব দর্শকের ভূমিকা” না নিয়ে শতভাগ সাংবাদিকের পাশে থাকার এবং সুন্দর দেশ গড়ার লক্ষ্যে প্রশাসনকে সাংবাদিকদের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানানো হয়।

 

*শরীয়তপুরের ঘটনায় তীব্র নিন্দা*

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার শরীয়তপুরে ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ২৪ ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লার ওপর যে হামলা, মারধর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

 

মোঃ কুতুব উদ্দিন বলেন-

এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভাগ, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে প্রতিদিনই কোনো না কোনো সাংবাদিক ক্ষমতাশালীদের রোষানলে পড়ে নির্যাতন, মামলা ও হুমকির শিকার হচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

*কঠোর কর্মসূচির ঘোষণা*

নির্যাতনের প্রতিবাদ ও দাবি আদায়ে সংগঠনটির পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়:

১/ *আগামী ৭২ ঘন্টার মধ্যে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ।*

২/ *দাবি আদায় না হলে রাজপথে বৃহত্তর আন্দোলন ও স্মারকলিপি প্রদান।*

 

*প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি ৫ দফা দাবি ও আহ্বান*

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়:

 

১/ *দ্রুত বিচার*: শরীয়তপুরসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হওয়া সকল হামলার নিরপেক্ষ তদন্ত করে ৭ দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২/ *পুলিশের ভূমিকা*: সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশকে নিরব না থেকে বরং শতভাগ পেশাদারিত্বের সাথে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করতে হবে। হামলার শিকার সাংবাদিকদের মামলা ও আইনি সহায়তা দিতে হবে।

*নিরাপত্তা আইন*: ৩/”সাংবাদিক সুরক্ষা আইন” দ্রুত প্রণয়ন করে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪/ *প্রশাসনের সহযোগিতা*: সুন্দর, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে প্রশাসনের সকল স্তরকে সাংবাদিকদের প্রতিপক্ষ না ভেবে সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানাই।

৫/. *হয়রানি বন্ধ*: রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপট ব্যবহার করে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো, মিথ্যা মামলা ও লাঞ্ছিত করা চিরতরে বন্ধ করতে হবে।

 

*সাংবাদিকরাই রাষ্ট্র গঠনের কারিগর*

মোঃ কুতুব উদ্দিন বলেন- দেশের ক্রান্তিলগ্নে সাংবাদিকরাই প্রথম সারির সৈনিক। তারা সত্য প্রকাশ করে বলেই একটি সুন্দর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে ওঠে। তাই সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

 

তিনি আরও বলেন- বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিক কল্যাণ ও নির্যাতন প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, আমরা অন্যায়ের বিরুদ্ধে। যতদিন পর্যন্ত দেশের প্রতিটি সাংবাদিক নিরাপদে কলম ধরতে না পারবে, ততদিন আমাদের রাজপথের আন্দোলন চলবে।

 

শেষে তিনি শরীয়তপুরে আক্রান্ত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা