ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

শশই প্রবাসী সামাজিক কল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও অনুদান প্রদান।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
  • 233 শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ মোহাম্মদ ছাদেকুল ইসলাম

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউপির শশই গ্রামে নবগঠিত শশই প্রবাসী সামাজিক কল্যাণ সংগঠন-এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল,
শশই বড় মসজিদে অনুদান প্রদান ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় শশই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মিজানুর রহমান,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মেম্বার।

বিশেষ অতিথি ছিলেন এডভোকেট জাহিদ হাসান জায়েদ মো. জিল্লুর রহমান, আলী নেওয়াজ, শামসু মেম্বার, শফিকুর রহমান, দুধু মিয়া, নানু মিয়া,আলমগীর,আব্দুল নুর, আব্দুল আমিন, ইউসুফ আলী, হাশমতুল্লাহ স্যার, হাজী মজলিশ মিয়া, আবুল ফয়েজ,আজিজুল, আব্দুল ওয়াদুদ (সাবেক প্রবাসী) ও ইমান আলী (সাবেক প্রবাসী) প্রমুখ।

অনুষ্ঠানে ২ জন হিন্দু এবং ১৬ জন মুসলিম মোট ১৮ জন মহিলার মধ্যে ৭০ হাজার টাকা অনুদান দেয়া হয়। এছাড়া গ্রামের বড় মসজিদের আইপিএস দেওয়া হয়।

বক্তব্যে আয়োজকরা জানান, প্রবাসীদের সহযোগিতায় গ্রামের মসজিদ-মাদ্রাসায় অনুদান ও অসহায় মানুষের কল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এ ধরণের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আবুল খায়ের।

উল্লেখ্য ২২ আগস্ট ২০২৫ এ সংগঠনের প্রবাসী সোহেল আহমেদ সভাপতিত্বে প্রধান উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও
প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম রাব্বির উদ্যোগে ৮৩ সদস্য বিশিষ্ট এ সংগঠনের যাত্রা শুরু করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪