August 13, 2026, 5:58 am
শিরোনাম:
রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ পুলিশ সুপার পঞ্চগড়ের আবু সাইম যোগ্যাছোলা আহলে সুন্নাত ওয়াল জামাআত কমিটির বর্ষপূর্তি ও জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী বাস্তবায়নে মতবিনিময় সভা সালমান শাহর রহস্যজনক মৃত্যু: বাবা-মায়ের চোখে যে ২৪টি অমীমাংসিত প্রশ্ন ও সন্দেহ নওগাঁ নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শেষ জামানার লেবাসধারী আলেম ও অপব্যাখ্যাকারিদের পরিণতি: নওগাঁর মহাদেবপুর ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমাশিয়া বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি ও সভা ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

যোগ্যাছোলা আহলে সুন্নাত ওয়াল জামাআত কমিটির বর্ষপূর্তি ও জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী বাস্তবায়নে মতবিনিময় সভা

Reporter Name

 

মানিকছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন শাখার বর্ষপূর্তি উপলক্ষে এবং আসন্ন ১১ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (ﷺ) বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) ফকিরটিলা জামে মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা জশনে জুলুছ বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মাওলানা মোহাম্মদ মামুন উর রশীদ। আহলে সুন্নাত ওয়াল জামাআত ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এম. এম. মোমিন মাস্টারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিনিয়র সহ-সভাপতি ও জশনে জুলুছ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হযরত মাওলানা আব্দুল জলিল আল-কাদেরী (হাফিঃ)।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল নূরী (হাফিঃ), উপজেলা জশনে জুলুছ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হযরত মাওলানা মুফতী জসীম উদ্দিন খাঁন নেছারী (হাফিঃ), সম্মানিত সদস্য হযরত মাওলানা আনোয়ার হোসেন ছানুভী (হাফিঃ), উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ওবায়দুল হক কাদেরী এবং মো. মনির হোসেনসহ অনেকে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন শাখার উপদেষ্টা হযরত মাওলানা মোহাম্মদ ইমামুল হক জিহাদী (হাফিঃ), সভাপতি মো. কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ শফিউল বশর কাদেরী, প্রচার সম্পাদক কে. এম. আবদুর রব রাসেল, ৬নং ওয়ার্ড সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক মো. নাছির হোসেন, ৭নং ওয়ার্ড অর্থ সম্পাদক মুহাম্মদ হানিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভায় আসন্ন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (ﷺ) যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ।



ফেসবুকে আমরা