আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে হাটকড়ই বাজারে আসর নামাজ পড়ে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডঃ সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী নির্দেশে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) ও জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ভিত্তিক দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত একটি দিন। এই দিনটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী হিসেবে সারা বিশ্বে পালিত হয়।
সেই সময় উপস্থিত ছিলেন: জাকের পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের এবং বগুড়া জেলার সভাপতি মিশন প্রধান ফয়সাল বিন শফিক সনি, জাকের পার্টির নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি রুস্তম আলী, জাকের পার্টির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল রশিদ সরদার, জাকের পার্টির নন্দীগ্রাম উপজেলার সহ-সভাপতি আব্দুল রাজ্জাক, জাকের পার্টির নন্দীগ্রাম উপজেলার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জাকের পার্টির নন্দীগ্রাম উপজেলার প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মুসাদ্দিক, জাকের পার্টির কাহালু উপজেলার সদস্য আব্দুর আরিফ, নাফি সরদার সহ সহ মিশন প্রধান জেলার জাকের পার্টির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।