August 13, 2026, 12:20 am
শিরোনাম:
সালমান শাহর রহস্যজনক মৃত্যু: বাবা-মায়ের চোখে যে ২৪টি অমীমাংসিত প্রশ্ন ও সন্দেহ নওগাঁ নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শেষ জামানার লেবাসধারী আলেম ও অপব্যাখ্যাকারিদের পরিণতি: নওগাঁর মহাদেবপুর ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমাশিয়া বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি ও সভা ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  সংস্কৃতির বৈচিত্র্যে সম্প্রীতির বন্ধন, টেকনাফে উৎসব
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সংস্কৃতির বৈচিত্র্যে সম্প্রীতির বন্ধন, টেকনাফে উৎসব

Reporter Name

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া এলাকায় হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির তরুণদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে কুতুবদিয়া পাড়া জবা পিস ক্যাম্পের সামনে আয়োজিত ‘কালচারাল ফেয়ার অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল-২০২৬’ অনুষ্ঠানে হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির প্রায় পাঁচ শতাধিক ইয়ুথ পিসবিল্ডার অংশ নেন।অনুষ্ঠানে বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। মুসলিম,হিন্দু,বৌদ্ধ,চাকমা,মারমা,রাখাইনসহ বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।আয়োজনে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার ও পোশাক নিয়ে একাধিক স্টল সাজানো হয়।

এসব স্টলে ছিল নানা ধরনের মুখরোচক খাবার এবং নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক। পাশাপাশি নাচ, গান, খেলাধুলা ও নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় সাংস্কৃতিক বৈচিত্র্য।অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে দূর-দূরান্ত থেকে আসা শিল্পী গোষ্ঠীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, নৃত্য ও নাটক পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন শিল্পীরা।

এতে হোস্ট ও রোহিঙ্গা তরুণদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, সংস্কৃতি মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে বন্ধুত্ব তৈরি করে। হোস্ট ও রোহিঙ্গা তরুণদের এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাখাইন সম্প্রদায়ের মংটিন অং বলেন, “আমাদের সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু সম্প্রীতি ও মানবিকতার জায়গায় আমরা সবাই এক।

তরুণদের নেতৃত্বে এমন আয়োজন ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থান আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখাইন সম্প্রদায়ের গ্রাম প্রধান মংটিন অং, সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাদ্দাম হোসেন সাজ্জাদ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সেডের প্রজেক্ট কো-অর্ডিনেটর এরশাদুল ইসলাম। এতে সহযোগিতা করেন নাজির হোসাইন, আসিফ মাহমুদ, আসমা আক্তারসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, ভিন্ন সম্প্রদায় ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি হোস্ট ও রোহিঙ্গা তরুণদের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়।



ফেসবুকে আমরা