August 6, 2026, 11:22 am
শিরোনাম:
বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বগুড়ায় জেলা পূর্ব ছাত্রশিবিরের বিক্ষোভ একটি শোক সংবাদ জাতীয় প্রেসক্লাব ও ঢাকা মেডিকেল চত্বরে সংঘর্ষ: নতুন ধারা বাংলাদেশের শান্তা ফারজানাসহ নেতাকর্মীরা কারাগারে লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীতে রিকশাচালকের ওপর বর্বরোচিত হামলা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

৫ জুলাই ২০২৬-রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক অসহায় রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (৫ জুলাই) শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, কিশোর গ্যাংয়ের সদস্যরা রিকশাচালককে ঘিরে ধরে মারধর করে এবং তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের নজরে আসে। তাঁর কঠোর নির্দেশনায় শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। সফল অভিযানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক, তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী রিকশাচালকের পরিবারের দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি ব্যবস্থা ও অভিযান অব্যাহত আরএমপি জানিয়েছে, অপরাধ দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। বর্তমানে পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।



ফেসবুকে আমরা