August 5, 2026, 9:38 pm
শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন। খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নাসিরনগরে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ফ্লাইওভারে প্রাইভেট কার, বাইক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, চালক পলাতক ও আহত ৩!

Reporter Name

 

​সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

​ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড় ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

​স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতিতে চলা একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার এই ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত তিনজনকে উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

 

​প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারের চালক কৌশলে পালিয়ে যাওয়ায় উপস্থিত জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি জব্দ করে এবং সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

 

​ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পুলিশি তদন্ত চলছে।



ফেসবুকে আমরা