August 6, 2026, 10:20 am
শিরোনাম:
বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বগুড়ায় জেলা পূর্ব ছাত্রশিবিরের বিক্ষোভ একটি শোক সংবাদ জাতীয় প্রেসক্লাব ও ঢাকা মেডিকেল চত্বরে সংঘর্ষ: নতুন ধারা বাংলাদেশের শান্তা ফারজানাসহ নেতাকর্মীরা কারাগারে লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দিনাজপুরে দেড় কোটি টাকার ৩টি দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার

Reporter Name

​আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

 

 

দিনাজপুরের পৃথক দুটি এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের তিনটি দুষ্প্রাপ্য ও ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত অমূল্য নিদর্শনের মধ্যে রয়েছে—একটি বিশাল কষ্টিপাথরের শিবলিঙ্গ, একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি এবং একটি বেলেপাথরের মনসামূর্তি।

​আজ সোমবার (৬ জুলাই) দুপুরে বিজিবির দিনাজপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এবং স্থানীয় থানা-পুলিশের একটি যৌথ দল পার্বতীপুর উপজেলার মালিপাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

​এই অভিযানের পরপরই একই দিন ভোর ৫টার দিকে কাহারোল উপজেলার ইছাইল এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় বিজিবি। সেখানে দ্বিতীয় অভিযানে ১৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলেপাথরের মনসামূর্তি উদ্ধার করতে সক্ষম হন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

​বিজিবি সূত্র জানায়, উদ্ধারের পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা মূর্তি ও শিবলিঙ্গটি পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তারা নিশ্চিত করেছেন যে, এগুলো অত্যন্ত প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন। উদ্ধারকৃত এই তিনটি প্রত্নবস্তুর আনুমানিক সরকারি জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। তবে আন্তর্জাতিক বাজার ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব ঐতিহাসিক নিদর্শনের প্রকৃত মূল্য আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন​, বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণ এবং সীমান্ত দিয়ে প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। আমাদের গোয়েন্দা তথ্যভিত্তিক এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​তিনি আরও জানান, প্রত্নসম্পদ রক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, মানবপাচার, অবৈধ অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা সর্বোচ্চ তৎপর থাকবে।



ফেসবুকে আমরা