August 6, 2026, 11:23 am
শিরোনাম:
বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বগুড়ায় জেলা পূর্ব ছাত্রশিবিরের বিক্ষোভ একটি শোক সংবাদ জাতীয় প্রেসক্লাব ও ঢাকা মেডিকেল চত্বরে সংঘর্ষ: নতুন ধারা বাংলাদেশের শান্তা ফারজানাসহ নেতাকর্মীরা কারাগারে লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গ্রামীণ উন্নয়নের অঙ্গীকারে পাইকগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

Reporter Name

বি.সরকার। নিজস্ব প্রতিবেদক:

 

“টেকসই উন্নয়নে পল্লীর অগ্রযাত্রা”—এই প্রত্যয়কে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

৬ জুলাই সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ওয়াহিদ মুরাদ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শোয়েব শাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এবং কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান প্রাণ কৃষ্ণ রায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনা, আধুনিক কৃষি, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা পল্লী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি-বেসরকারি সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ ও জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুকে আমরা