April 21, 2026, 9:58 am
শিরোনাম:
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি:

 

 

খাগড়াছড়ি জেলার পানছড়িতে হাম ও রুবেলা প্রতিরোধে বৃহৎ পরিসরের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন।

উদ্বোধনী আলোচনা সভায় ডাক্তার অনুতোষ চাকমা বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি জানান, ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত উপজেলার প্রত্যন্তাঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলো সহ টিকা কেন্দ্র সমুহে সহ ১১ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলায় মোট ১০৮টি কমিউনিটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই দুর্গম এলাকায় অবস্থিত। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও টিকাদান কেন্দ্র চালু থাকবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্র চালু থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি, স্বাস্থ্য কর্মীগন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।



ফেসবুকে আমরা