কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি (টেকনাফ, কক্সবাজার)
কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৭ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুস ছালাম-২, এসআই (নিঃ) সনজবী কান্তি নাথ, এসআই (নিঃ) মোঃ বেলাল হোসেন, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন ও এএসআই (নিঃ) ইব্রাহিম খলিলসহ পুলিশের একটি চৌকস দল ২০ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৯টি জিআর পরোয়ানার পলাতক ৮ জন এবং ১টি সিআর পরোয়ানার ১ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫ জন, মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৪ জন, নিয়মিত মামলায় ৩ জন এবং পূর্বের মামলার ৬ জনসহ সর্বমোট ২৭ জন আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। টেকনাফ মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।