August 4, 2026, 11:19 pm
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সুনামগঞ্জে হানি ট্র্যাপ চক্রের নারীসহ দুই সদস্য আটক, ভিডিও উদ্ধার

Reporter Name

আমির হোসাইন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের মাধ্যমে এক বৃদ্ধকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, মারধর এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে এক নারীসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক ঝটিকা অভিযানে অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনা হয়।

ঘটনার বিবরণ:

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধ দীর্ঘদিন ধরে এই চক্রের হাতে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আসছিলেন। অবশেষে তিনি সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে বিষয়টি অবগত করেন এবং সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে দ্রুত একটি বিশেষ টিম গঠন করা হয়।

অভিযান ও আটক:

অভিযান দলে ছিলেন এসআই জহির, এএসআই মোহাম্মদ আলী, এসআই আমাতুন নূর, নারী কনস্টেবল শিরিনা আক্তার ও কনস্টেবল ফাহাদ। পুলিশের পেশাদারিত্ব ও নিখুঁত গোয়েন্দা তৎপরতায় অভিযানের এক ঘণ্টার মধ্যে শহরের ষোলঘর নদীর পাড় থেকে চক্রের মূল হোতা অজিতকে (৪০) আটক করা হয়। অজিত সুনামগঞ্জ সদর উপজেলার হুসনপুর গ্রামের অখিল চন্দ্র দাসের ছেলে।

​পরবর্তীতে অজিতের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তার মোবাইল ফোন ব্যবহার করে কৌশলে চক্রের নারী সদস্যকে (৩০) শহরের কাজির পয়েন্টের বনফুল স্টোরের সামনে থেকে আটক করা হয়। আটককৃত নারীর বাড়ি জামালগঞ্জ উপজেলার রাজাবাজ গ্রামে।

উদ্ধার ও আইনি ব্যবস্থা:

আটকের সময় আসামিদের কাছ থেকে ব্ল্যাকমেইলে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়, যাতে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও সংরক্ষিত ছিল।

​সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”



ফেসবুকে আমরা