September 22, 2026, 6:08 pm
শিরোনাম:
সুযোগ পেলে সেবক হবো ৬ নং মানকোন ইউনিয়নে মেম্বার পদে মাহবুব হাসান নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক  ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা ১৮ মাস পর ঝিনাইদহে অপহৃত কিশোরী নিঝুম হত্যার রহস্য উন্মোচন, আদালতে জিমের স্বীকারোক্তি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

স্বপ্নের রাস্তা গড়ছে জনগণ: নবীনগরের মধ্যপাড়ায় বালি ভরাটের আকুল আবেদন! 

Reporter Name

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

একতাবদ্ধ ইচ্ছাশক্তি আর মাটির টানে প্রবাসীদের অর্থায়ন ও যুবকদের নেতৃত্বে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যপাড়া রাস্তাটির বেহাল দশা দূর করতে নিজেরাই মাঠে নেমেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

নিজ উদ্যোগে অর্ধেকেরও বেশি কাজ সম্পন্ন করলেও এখন বালি ভরাটের অভাবে থমকে গেছে সেই স্বপ্নের রাস্তা নির্মাণের কাজ।

আজ শুক্রবার সকালে (২১ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার প্রতিশ্রুতিশীল যুবসমাজের নেতৃত্বে এবং সর্বস্তরের বাসিন্দাদের ও প্রবাসী ভাইদের কষ্টার্জিত আর্থিক অনুদানে রাস্তাটির অধিকাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। চরম নিপুণতার সাথে মাটি ভাঙন রোধে দেওয়া হয়েছে মজবুত সাইড প্রটেকশন।

তবে রাস্তাটিকে পুরোপুরি স্থায়িত্ব ও চলাচলের উপযোগী করার জন্য এখন জরুরি ভিত্তিতে বালি ভরাট প্রয়োজন। গ্রামের সাধারণ মানুষ ও প্রবাসীরা সাধ্যমতো চেষ্টা করলেও অবশিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ না থাকায় সংকট তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই দুর্ভোগের অবসান ঘটাতে এখন সরকারি একটুখানি সহযোগিতাই পারে তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের পক্ষ থেকে,

মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট এম এ মান্নান মহোদয়

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নবীনগর

এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট

সরেজমিনে এই অভূতপূর্ব উদ্যোগটি পরিদর্শন করার এবং বালি ভরাটের অবশিষ্ট কাজটুকু দ্রুত সম্পন্ন করতে বিশেষ আর্থিক অনুদান ও সরকারি সহায়তা প্রদানের সুব্যবস্থা করার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

জনগণের এই আত্মনির্ভরশীল প্রয়াসকে পূর্ণতা দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।



ফেসবুকে আমরা