September 22, 2026, 6:59 pm
শিরোনাম:
সুযোগ পেলে সেবক হবো ৬ নং মানকোন ইউনিয়নে মেম্বার পদে মাহবুব হাসান নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক  ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা ১৮ মাস পর ঝিনাইদহে অপহৃত কিশোরী নিঝুম হত্যার রহস্য উন্মোচন, আদালতে জিমের স্বীকারোক্তি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শফিপুরে মহাসড়ক ও ফুটপাত দখল: তীব্র যানজটে জনজীবন ওষ্ঠাগত, স্থায়ী সমাধানের দাবি

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ জহিরুল ইসলাম

​গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল শফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট গড়ে তোলায় জনভোগান্তি এখন চরমে পৌঁছেছে এবং স্থানীয় প্রভাবশালী দখলদার ও অসাধু ব্যবসায়ীরা একত্রিত হয়ে মহাসড়ক ও ফুটপাতের প্রায় দুই-তৃতীয়াংশ জায়গা দখল করে নেওয়ায় এই ব্যস্ততম এলাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সরেজমিনে দেখা গেছে শফিপুর বাজারের মূল সড়কের দুই পাশের ফুটপাত ছাপিয়ে মূল রাস্তার অর্ধেকের বেশি অংশ জুড়ে বসেছে কয়েকশ অবৈধ দোকান যার ফলে প্রশস্ত মহাসড়কটি সরু গলিতে পরিণত হয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে এবং ঘণ্টার পর ঘণ্টা জ্যাম তৈরি হচ্ছে যেখানে এই যানজটের পেছনে অবৈধ দখলের পাশাপাশি আজমিরী পরিবহন ও বনশ্রী পরিবহনের মতো লোকাল বাসগুলোর যত্রতত্র থামার প্রবণতাও দায়ী। শফিপুর একটি শিল্পঘন এলাকা হওয়ায় প্রতিদিন কয়েক লক্ষ শ্রমিক ও সাধারণ মানুষ এই পথ ব্যবহার করলেও ফুটপাত পুরোপুরি হকার ও দোকানদারদের দখলে থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন যার ফলে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে মাঝে মাঝে প্রশাসন থেকে উচ্ছেদ অভিযান চালানো হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা ও সঠিক তদারকির অভাবে অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দখলদাররা পুনরায় তাদের ব্যবসা শুরু করে দেয় যার ফলে এই দুর্ভোগ এখন সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় শফিপুরের সাধারণ পথচারী এবং বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যেন কেবল লোক দেখানো অভিযান না চালিয়ে কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে স্থায়ীভাবে ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করে এলাকাটিকে নিয়মিত নজরদারির আওতায় আনা হয়।



ফেসবুকে আমরা