ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে মোহাম্মদপুরে লিফলেট বিতরণ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
  • 92 শেয়ার

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

১৮ ই এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আগমন এবং অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ৫ নং গোবিন্দপুর ইউপি’র ১ নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর দেড়শতাধিক নেতাকর্মী।

গতকাল সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মোহাম্মদপুর ১ নং ওয়ার্ড পুর্ব ইউনিট, পশ্চিম ইউনিট, উত্তর ও দক্ষিণ ইউনিটের দোকানপাট – মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করার মাধ্যমে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়। গোবিন্দপুর ইউনিয়ন ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ফোরামের সভাপতি ও ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার সাবেক আমীর ও বর্তমান সুরা ও কর্ম পরিষদ সদস্য আবুল হাসেম।

 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ রবিউল হোসেন, সহ- সভাপতি শাহজালাল, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, মোহাম্মদপুর পুর্ব ইউনিট সভাপতি :আব্দুর রশিদ, সেক্রেটারি: মহিন উদ্দিন, উত্তর ইউনিট ইউনিট সহ- সভাপতি : শাহআলম, সহ- সভাপতি :- মো: খসরু, উত্তর ইউনিট সেক্রেটারি মো: হাসানসহপ্রমুখ ।

প্রসঙ্গত, ২৮ শে এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষে লাকসাম সরকারি পাইলট স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪