ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৫ শত মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল ও নগদ অর্থ প্রদান

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
  • 76 শেয়ার

মোঃ আবদুর রহিম সোহেল, চট্টগ্রাম। 

 

মিরসরাইয়ে ৫ শত মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছে খান কল্যাণ ট্রাস্ট। বৃহস্পতিবার দুপুরে বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত খান সিটি সেন্টারে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। খান কল্যান ট্রাস্টের ব্যবস্থাপক দীন মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি।

এসময় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রনি সাহা, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লিনা, ড. কামাল উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, খান কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান, আল আমিন সম্রাট প্রমুখ। অনুষ্ঠানে খান ট্রাস্টের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা, প্রেস ক্লাব ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কয়েকটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে সিআইপিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি বলেন, আমি সমাজসেবার মাধ্যমে মানবতার কাজ করে আসছি। আমি কোন দলের নই, আমি সবার। আমি সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছি এবং প্রতিবাদ করে যাবো। আপনারা আমার পাশে থাকলে খান কল্যাণ ট্রাস্ট মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রম চলমান রাখবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪