ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

ফকিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
  • 182 শেয়ার

রুমান শেখ, বাগেরহাট । 

 

বাগেরহাটের ফকিরহাটে “ফকিরহাট ফাউন্ডেশন” এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ফকিরহাট ফাউন্ডেশনের আহ্বায়ক অধ্যাপক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

এসময় অধ্যাপক হায়দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আলমগীর কবির, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ রফিকুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, এধরনের মানবিক সংগঠনকে সকলের সহযোগিতা করা উচিত। আমরা সকলেই এধরনের মানবিক সংগঠনকে সহযোগিতা করব। এবং সমাজের বিত্তবানরাও সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। এসময় ফাউন্ডেশনের সদস্য, নাহিদ হাসান, এ এম জয়নাল হুসাইন, আসাদুজ্জামান, নুর আলম সিদ্দিকী জিকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসময় ফকিরহাটের শীতার্ত মানুষদের মাঝে ১শত কম্বল বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪