ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

পাটগ্রাম উপজেলার বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত 

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
  • 165 শেয়ার

আব্দুস সামাদ, লালমনিরহাট । 

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে ৩১ দফা বাস্তবায়ন কল্পে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাউরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বাউরা ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজীর লিমনের সঞ্চালনায় এ সভায় বাউরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ উল আজম বসুনিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪