ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতের মিছিল ঝিকরগাছায়

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১, ২০২৫
  • 78 শেয়ার

মো: সাদ্দাম হোসেন (ইকবাল), যশোর জেলা প্রতিনিধি:

 

যশোরের ঝিকরগাছায় পবিত্র মাহে রমজানের আগমনকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার ও দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে রাখার দাবিতে ১মার্চ (শনিবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঝিকরগাছার কপোতাক্ষ ব্রিজ থেকে উপজেলামোড় প্রদক্ষিণ করে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্যের পর সমাপ্ত হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম খান সকলের উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব।

রমজানের পবিত্রতা রক্ষা করতে প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকার আহ্বান জানান ব্যাবসায়ীদের উদ্দেশ্য আরও বলেন, আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যাবস্থা করবেন, সবাই দিনে দোকান বন্ধ রেখে দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিবেন। আমরা সবাই যদি এক সাথে ঐক্যবদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করি। এই সময় ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আকবর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা পৌর আমির আব্দুল হামিদ, কর্মপরিষদ সদস্য , মিডিয়া ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবিদুর রহমান, মাওলানা ইমদাদুল হক,মাগুরা ইউনিয়ন আমির মাওলানা আনোয়ার হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন আমির মাওলানা সাইফুল ইসলাম, নাভারন ইউনিয়ন আমির মাস্টার আসাদুজ্জামান, নির্বাসখোলা ইউনিয়ন আমির মাওলানা মনিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪