September 21, 2026, 4:57 pm
শিরোনাম:
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা টেকনাফে পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ নাসিরনগরে হাত, মুখ ও শরীরে কসটেপ মোড়ানো লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ 

Reporter Name

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

 

নেত্রকোনার পূর্বধলায় ধারে নেওয়া দুই লাখ টাকা ফেরত চাওয়ায় এক নারীকে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফজলুল হক (৪৭) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তুলসী রানী দে (৩৮) পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছেন। রোববার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত সপ্তাহে তিনি এ অভিযোগ করেন।অভিযুক্ত ফজলুল হক জেলা সদরের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছেন। তাঁর বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায়। আর অভিযোগকারী তুলসী রানী দে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক ফজলুল হকের শালিকা আখলিমা খাতুন তুলসী রানী দে’র প্রতিবেশী। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি শালিকার মাধ্যমে তুলসী রানীর কাছে বিশেষ প্রয়োজনে কিছুদিনের জন্য দুই লাখ টাকা ধার চান ফজলুল হক। ওই শিক্ষকের শালিকার অনুরোধে তুলসী রানী কোনো লিখিত কাগজপত্র ছাড়াই ফজলুল হককে দুই লাখ টাকা দেন। অভিযোগে বলা হয়, টাকা দেওয়ার কয়েক মাস পর থেকে পাওনা টাকা ফেরত চাইতে থাকেন তুলসী রানী। কিন্তু ফজলুল হক টাকা দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে কয়েক দফা সালিস বৈঠক হয়। এসব বৈঠকে টাকা পরিশোধের জন্য সময় নিলেও অভিযুক্ত ব্যক্তি টাকা ফেরত দেননি। গত ১৪ জুলাই সকাল ১০টার দিকে পূর্বধলার নারান্দিয়া এলাকায় ফজলুল হকের বাড়িতে এ বিষয়ে আবারও সালিস বসে। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের উপস্থিতিতে ফজলুল হক এক মাসের মধ্যে পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার করেন।

 

তবে এক মাস পেরিয়ে গেলেও টাকা পরিশোধ না করায় তুলসী রানী মুঠোফোনে কল করে পাওনা টাকা চান। এ সময় টাকা দিতে অস্বীকার করে ফজলুল হক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। তুলসী রানী বলেন, শালিকার অনুরোধে টাকা ধার দিলাম। ভাবছি শিক্ষক মানুষ সমস্যা শেষ হলে ফেরত দেবে। এখন উচিত টাকা চাইতে গেলে গালাগাল করে, হুমকি দেয়। তাই থানায় লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ফজলুল হক নিজেকে বিএনপির লোক বলে দাবি করে বলেন, টাকা আমাকে দেয়নি তুলসী রানী, দিয়েছে আমার শালিকাকে। সেই টাকা পরিশোধও করা হয়েছে। পরিশোধের প্রমাণও রয়েছে আমার কাছে।এ বিষয়ে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা