ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

নরসিংদীতে বিচার বিভাগ কর্মচারীদের কর্মবিরতি ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মে ৫, ২০২৫
  • 52 শেয়ার

মোঃ কামাল হোসেন,প্রধান স্টাফ রিপোর্টার (নরসিংদী):

 

নরসিংদীতে জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন,ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশন এর নরসিংদীর জেলা শাখার কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন । অদ্য ৫ মে সোমবার জেলা ও দায়রা জজ আদালত এর সামনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন আদালত এর কর্মচারীরা।

কর্মবিরতি পালনের সময় বক্তব্য রাখেন  নরসিংদীর জেলা জজ আদালত এর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, নাজির মাহাবুব রেজা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর নাজির মোঃ গোলাম হোসাইন, মোঃ খলিলুর রহমান, তানজিনা ফেরদৌস, আহসানুল কবির।তারা বলেন সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়, বিচার বিভাগীয় কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতনের আলোকে বেতন ভাতা প্রদান, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থার করতে হবে।

সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এরপরও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪