September 23, 2026, 1:39 pm
শিরোনাম:
মহামুনি মোহেব্বিয়া দীনিয়া মাদ্রাসায় ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে আলোচনা সভা কুড়িগ্রামে দলীয় পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার নড়াইলের নড়াগাতী থানার পুঠীমারি গ্রামে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ।  দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার দিলেন ‘তাল বেলাল’ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দিন-রাত কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার( ০১) নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি নড়াইলে সোহেল গ্রুপ ও আবেগ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ১১জন।  বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলের নড়াগাতী থানার পুঠীমারি গ্রামে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। 

Reporter Name

মোঃরাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি।

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তার ও ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও এসআই হাসান পুটিমারী গ্রামের মো. এসকেন শেখকে গ্রেপ্তার করেন।

পরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুটিমারী বাজারে নেওয়ার সময় তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।পুলিশের দাবি, এ সময় এসকেন শেখের বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখ লাঠি দিয়ে এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে আঘাত করেন। এছাড়া এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্লা, প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্লা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখ সহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে পুলিশকে লাঞ্ছিত করে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে সরকারি হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশ।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেপ্তার এবং ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে পুটিমারী ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা