September 23, 2026, 1:38 pm
শিরোনাম:
মহামুনি মোহেব্বিয়া দীনিয়া মাদ্রাসায় ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে আলোচনা সভা কুড়িগ্রামে দলীয় পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার নড়াইলের নড়াগাতী থানার পুঠীমারি গ্রামে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ।  দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার দিলেন ‘তাল বেলাল’ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দিন-রাত কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার( ০১) নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষককে অব্যাহতি নড়াইলে সোহেল গ্রুপ ও আবেগ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ১১জন।  বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কুড়িগ্রামে দলীয় পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার

Reporter Name

আব্দুস সামাদ রংপুর বিভাগীয় প্রধান।

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু জানান, দলীয় প্রভাব খাটিয়ে ফুড গোডাউনে ধান রাখার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে খলিলুর রহমানের বিরুদ্ধে। এ ছাড়া দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ব্যক্তিকে নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার চেষ্টা করার অভিযোগও রয়েছে। ‘এমনকি আমার নাম ভাঙিয়ে ফুলবাড়ী সদরে বিভিন্ন দোকানে মোটা অংকের খরচ করতো। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি জেলা নেতৃবৃন্দকে অবহিত করা হয়। পরবর্তীতে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় জেলা শাখা তাকে দল থেকে বহিষ্কার করেছে,’ তিনি বলেন।

তবে বহিস্কৃত এনসিপি নেতা খলিলুর রহমানের দাবি, তার বিরুদ্ধে যেসকল অভিযোগ তোলা হয়েছে সগেুলোর কোনটিই সঠিক নয়। তাকে ষড়যন্ত্র করে দল থেকে বহিস্কার করা হয়েছে।



ফেসবুকে আমরা