তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী
নরসিংদী শহরের লাইব্রেরি পট্টিতে লাইসেন্সপ্রাপ্ত দেশীয় মদের দোকানের কর্মচারী রাব্বির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে লাইব্রেরি পট্টির ওই দোকানে ঘটনাটি ঘটে। পরে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিয়াসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পিয়াস নরসিংদী শহরের গাবতলী, মাটির নিচে মসজিদ সংলগ্ন এলাকার কাজী সারফ উদ্দিন আহমেদের ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।